News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকবেন বাবর
Image

বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকবেন বাবর

করাচি, ২২ এপ্রিল(হি.স.) : অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপের আগে পর্যন্ত পাকিস্তান দলকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন বাবর আজম। শনিবার এমনটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

উল্লেখ্য,চলতি মাসের শুরুতে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বাবর আজমকে শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করেছিলেন।
এখন পর্যন্ত বাবর আজম ওয়ানডেতে ২১ ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ১৩টিতে জয় পায় পাকিস্তান। আর ৭ ম্যাচে হেরে যায়।

টেস্টে ১৮ ম্যাচে নেতৃত্ব দেন বাবর, ৮টিতে জয় আর ৪টিতে ড্র করে পাকিস্তান। বাকি ৬টিতে হেরে যায় তারা।
আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে রেকর্ড ৭০ ম্যাচে নেতৃত্ব দেন বাবর আজম। তার মধ্যে ৪২টিতে জয় পায় পাকিস্তান। তার নেতৃত্বে আর মাত্র একটি ম্যাচে জয়ে পেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন বাবর।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top