News Flash

  • Home
  • প্রধান খবর
  • পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ পুরুলিয়ার কাশীপুরে
Image

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ পুরুলিয়ার কাশীপুরে

পুরুলিয়া, ২০ এপ্রিল (হি. স.) : গরম পড়তেই জলকষ্ট বাড়ছে কাশীপুরে।এবার পানীয় জল ও রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

শুক্রবার কাশীপুর ব্লকের রঙ্গিলাডি গ্রামে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার কারণে আদ্রা-কাশীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘ তিন ঘন্টা ধরে অবরোধের জেরে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ এবং যুগ্ম বিডিও ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা কাঁচা হওয়ার জন্য বর্ষাকালে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও গরম পড়তেই এলাকায় পানীয় জলের সমস্যা বেড়েই চলছে। এমন অবস্থায় এলাকায় নলকূপ এবং পাম্প দিয়েও জল উঠছে না। এর ফলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ কয়েক কিলোমিটার পথ পেরিয়ে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন।

এদিন ২১ নম্বর ওয়ার্ডে পরিস্রুত পানীয় জল সরবরাহ এবং পুকুর সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিজেপি। দলীয় সমর্থকরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবিশঙ্কর দাসকে ঘটনাস্থলে হাজির হওয়ার দাবি জানান। কিন্তু তিনি সেখানে আসেননি। ওই সময় তিনি পুরসভায় ছিলেন বলে আন্দোলনরত বিজেপি কর্মীরা জানান।

এদিকে পুরলিয়া শহরে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়ে বেশ কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছে। বিজেপির অভিযোগ, পুরসভা দূষিত জল সরাবরাহ করছে বলে ডায়েরিয়া বাড়ছে এই গরমের মধ্যে। শুক্রবার বিজেপির পুরুলিয়া শহর মণ্ডল কমিটি ছয় দফা দাবিতে বিক্ষোভ দেখায়।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top