News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি ভুলে গেল মোদী সরকার: কংগ্রেস
Image

কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি ভুলে গেল মোদী সরকার: কংগ্রেস


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি ভুলে গেছে। এই সরকার কৃষকদের স্বার্থ নিয়ে চিন্তিত নয় বলে অভিযোগ করল কংগ্রেস।

প্রবীণ কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আজ সারা দেশে কৃষি ও কৃষক সংকটে রয়েছে। মোদী সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার স্বপ্ন দেখিয়েছিল। সে এখন ভুলে গেছে। হুডা আরও বলেন, আজ কৃষকরা জিএসটি দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। কংগ্রেসের সময় সার, কীটনাশক ও ট্রাক্টরের যন্ত্রাংশের ওপর কোনো কর ছিল না। এখন সবাইকে ট্যাক্স দিতে হবে।
হুডা বলেন, কৃষকদের আয় দ্বিগুণ না হলেও কৃষক নিশ্চিতভাবেই ঋণে ডুবে যাচ্ছে। মোদী সরকার কৃষকদের সাথে সম্পর্কিত অনেক প্রকল্পের বাজেট এবং সেগুলিতে প্রাপ্ত ভর্তুকি হ্রাস করেছে। এ কারণে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষক আন্দোলনের সময় মোদী সরকার ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) জন্য আইনি গ্যারান্টি দেওয়ার কথা বলেছিল। কিন্তু আজও কৃষকরা এমএসপি পাচ্ছেন না।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top