News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি ছাত্রবাসাগুলিকে দুর্নীতিমুক্ত করতে বিশেষ উদ্যোগ
Image

জনজাতি ছাত্রবাসাগুলিকে দুর্নীতিমুক্ত করতে বিশেষ উদ্যোগ



নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে থাকা  ছাত্রাবাস গুলিকে দুর্নীতি মুক্ত করার জন্য নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এখন থেকে ছাত্রবাস গুলিতে থাকা আবাসিকদের একাউন্টে সরাসরি অর্থ প্রদানের ব্যবস্থপনা নেওয়া হয়েছে৷ বুধবার সুপারীবাগানস্থিত দশরথ দেব হলে বোর্ডিং হাউস স্টাইপেন্ডের অর্থ প্রদানের জন্য সুবিধাভোগী ব্যবস্থাপনা ইকোসিস্টেম এবং ই-রুপি পেমেন্ট সিস্টেমের উপর প্রশিক্ষণ এবং সচেতনতা কর্মসূচির সূচনা করে একথা বলেন  উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা৷ তিনি আরো জানান, কিছু দিন আগে বেশ কিছু হোস্টেল তিনি পরিদর্শন করেছেন৷ তাতে বেশ কিছু অনিয়ম নজরে এসেছে৷ তাই এগুলি দূর করতে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রশিক্ষণ এবং সচেতনতা মূলক কর্মসূচীতে হোস্টেল গুলির ইনচার্জদের ডাকা হয়েছে৷ আগামী দিনে কিভাবে হোস্টেল গুলির পরিষেবা উন্নত করা যায় সেই বিষয়ে সম্যক ধারনা দেওয়া হয়৷   এর পরও হোস্টেল গুলিতে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দপ্তরের মন্ত্রী হুশিয়ারি দিয়েছেন৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে যেসব হোস্টেল রয়েছে সেসব হোস্টেল গুলি পরিচালনার ক্ষেত্রে একাংশের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে দায়িত্বজ্ঞানহীন মানসিকতা দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে৷ সরকার পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ করলেও সেই অর্থের সঠিক বাস্তবায়ন করা হচ্ছে না৷ হোস্টেল গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও অনীহা পরিলক্ষিত হচ্ছে৷ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ছাত্র-ছাত্রীদের অবস্থান করতে হচ্ছে৷ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিকাশ দেববর্মা এসব দুর্নীতি ও সমস্যা দূর করার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন৷
.বর্তমান সরকার উপজাতি কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে৷ সরকার গৃহীত পরিকল্পনাগুলি সঠিকভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান
১৯৭০ সালে ২৪ শে অক্টোবর তপশিলি জাতি ও জনজাতি কল্যাণ দপ্তর চালু হয়৷ ১৯৮২ তে রাজ্যের জনজাতি জনগোষ্ঠীর বিকাশের লক্ষ্যে পৃথকভাবে জনজাতি কল্যাণ দপ্তর কাজ শুরু করেন৷ নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি জনজাতিদের উন্নয়নের বিভিন্ন প্রকল্প গুলি পর্যালোচনা করে সময় ও পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হচ্ছে৷ বুধবার সুপারিবাগান স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি৷   রাজ্যের জনজাতিদের সাংসৃকতিক, আর্থ-সামাজিক মানোন্নয়ন এর জন্য জনজাতি গবেষণা কেন্দ্র  বিভিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে৷ ২০২২- ২৩ অর্থবছরে এখনো পর্যন্ত মোট ৬৭০ জন দরিদ্র জনজাতিদের চিকিৎসার জন্য জনজাতি কল্যাণ দপ্তর ৪৯ কোটি ৫০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে৷ এছাড়া সমস্ত জেলার জন্য ১১ কোটি ৫০ লক্ষ টাকা এবং বিশেষ করে এডিসি- র জন্য নয় কোটি টাকা দেওয়া হয়েছে৷ বনাধিকার  আইনের মাধ্যমে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মোট দেড় লক্ষাধিক জনজাতি ও সাধারণ অংশের পরিবারকে মোট এক লক্ষ ৮৮ হাজার ২৫৭ দশমিক ৭ হেক্টর পরিমাণ জমির পাট্টা প্রদান করা হয়েছে৷ বুধবার সুপারিবাগান স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি৷  

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top