News Flash

  • Home
  • খেলা
  • ১ রানে রুদ্ধশ্বাস জয় পেলেও মূল পর্ব অধরা মৌচাকের
Image

১ রানে রুদ্ধশ্বাস জয় পেলেও মূল পর্ব অধরা মৌচাকের

মৌচাক-‌১৫৮/‌৬

ইউবিএসটি-‌১৫৭/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।।রোমাঞ্চকর ম্যাচ। শেষ পর্যন্ত ১ রানে জয় পেলো মৌচাক ক্লাব। জয় পেয়ে দুশ্চিন্তায় মৌচাক কর্তারা। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কীনা তা নিয়ে দুশ্চিন্তা। আসরে দুটি ম্যাচে জয় পেলেও রান রেটে পিছিয়ে রয়েছে এমনই আশঙ্খা করছেন দলের কোচ তাপস সিনহা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে মঙ্গলবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মৌচাক ক্লাব নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। ধনবীর সিং যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষম মৌচাক আরও বড় স্কোর গড়ার স্বপ্ন দেখছিলেন। দুই ওপেনার শশীকান্ত বিন এবং প্রীতম দাস ওপেনিং জুটিতে ২৬ বল খেলে ৪১ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন। এরপরই কিছুটা ঝন তোলার চেষ্টা করেন ধনবার সিং। ধনবীর ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। এছাড়া দলের পক্ষে ওপেনার শশীকান্ত বিন ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ (‌অপ:‌), প্রীতম দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ২৩, আবীর দেবনাথ ১২ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং করণ দে ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ইউ বি এস টি-‌র পক্ষে সুজিৎ দেবনাথ (‌৩/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি নির্ধারিত ওভারে ৬ উইকেট হাইরয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার কৃষ্ণ কমল আচার্য ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, অমন সিং ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮,দেবানিক ব্যানার্জি ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং অরূপ সিনহা রায় ১১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে  ‌১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। মৌচাকের পক্ষে ধনবীর সিং (‌২/‌৩০) এবং স্বাত্বিক দত্ত (‌২/‌৩০) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top