News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শকুন্তলা মার্কেটস্থিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সকে মাল্টি স্টোরেজ অত্যাধুনিক মার্কেটে পরিণত করার উদ্যোগ
Image

শকুন্তলা মার্কেটস্থিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সকে মাল্টি স্টোরেজ অত্যাধুনিক মার্কেটে পরিণত করার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ শকুন্তলা মার্কেটস্থিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সকে মাল্টি স্টোরেজ অত্যাধুনিক মার্কেটে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ জানিয়েছেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র শকুন্তলা মার্কেটে হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরেই অনাদরে অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে৷ নোংরা আবর্জনায় পরিপূর্ণ এই মার্কেটটিকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য নির্দেশ দিয়েছেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ সোমবার হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট কপর্োরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী এবং দপ্তরের সচিব  অভিষেক চন্দ্রাকে সঙ্গে নিয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শকুন্তলা মার্কেটসিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্স  পুনরায় পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন এটিকে মাল্টি স্টোরেজ কমপ্লেক্সে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷৷ তিনি জানান গত তিন দিন আগেও তিনি  মার্কেটটি পরিদর্শন করেছেন৷ পরিদর্শন কালে তিনি লক্ষ্য করেন আবর্জনার স্তুপে পরিণত হয়েছে মার্কেট এলাকা৷ দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছিলেন তিনি৷ আজ পুনরায় পরিদর্শনকালে তিনি জানান এটিকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top