News Flash

  • Home
  • খেলা
  • দিগন্ত উন্মোচনের অপেক্ষায় ত্রিপুরা ক্রিকেট দলের দায়িত্বে বিদেশি কোচ
Image

দিগন্ত উন্মোচনের অপেক্ষায় ত্রিপুরা ক্রিকেট দলের দায়িত্বে বিদেশি কোচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। ঋদ্ধিমান এবারও আসছেন। ইতোমধ্যে কথাও হয়ে গেছে ঋদ্ধিমান ও সুদীপ দুজনের সাথেই। বৃহস্পতিবার দুপুরে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে ক্রিকেট সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টিসিএ সচিব তাপস ঘোষ বক্তৃতায় এ বিষয়ে প্রত্যাশার কথা জানান। পাশাপাশি রাজ্য দল এবার অন্যান্য বারের তুলনায় অনেকটা ভালো লড়াই করেছে। পরিসংখ্যানও তাই বলে। তবে আরও উন্নতির লক্ষ্যে

এবার রাজ্য দলের হেড কোচ নির্বাচনে আসতে চলেছে বড়সড় চমক। রাজ্য ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও আন্তর্জাতিক স্তরের কোচকে দেখা যেতে পারে ত্রিপুরার দলের কোচিং-এর দায়িত্বে। বক্তৃতায় তিনি কিঞ্চিৎ আঁচ দিয়েছেন, যে এবার টিসিএ-র দেওয়া বিজ্ঞাপনে রাজ্য ক্রিকেটের জন্য চিফ কোচ ও কোচ হতে চেয়ে দেশ-বিদেশের প্রায় ৪০ টিরও বেশি আবেদন জমা পড়েছে। যার মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিকেটার ল্যান্স ক্লুজনার এবং বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের কোচ দাবে হোয়াটমোরের নাম ও রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর। এছাড়াও আছেন জাতীয় দলের প্রাক্তন কোচ রমেশ পাওয়ার, মনোজ প্রভাকর , বিনীত সাকসেনা ও ত্রিপুরার প্রাক্তন কোচ ভাস্কর পিল্লায় ও সন্দীপ দাহাদেরা। অনলাইনে আবেদন করার সুবিধা ছিল, মূল মাইনে উল্লেখ ছিল না।। তবে আর্থিক বিষয়ে বোঝাপড়া হয়ে গেলে এ বছর হয়তো কোনও বিদেশি কোচ, ত্রিপুরার ক্রিকেটারদের কোচিং করাচ্ছেন, এমনটাই দেখা যেতে পারে বলে অনুমেয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top