নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ লক্ষীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে প্রতিবেশীর মারে গুরুতর জখম দুই ব্যক্তি৷ এই ঘটনাকে কেন্দ্র করে লেফুঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত মধু সাহা৷
লেফুঙ্গা থানাধীন লক্ষ্মী পাড়াতে মধু সাহা এবং তার প্রতিবেশীদের মধ্যে জমি সংক্রান্ত বিপদে দীর্ঘদিনের ছিল৷ বৃহস্পতিবার মধু সাহার দখলকৃত জমিতে প্রতিবেশীরা লরি এবং ডজার নিয়ে কাজ করার সময় বাঁধা দেয় মধু দাস৷ মধু দাসের অভিযোগ উনার জমির উপর দিয়ে প্রতিবেশীরা লড়ি এবং বোলডোজার নিয়ে কাজ করার সময় উনার জমির মাটি খারাপ হয়ে যাচ্ছে৷ উনার এই প্রতিবাদের মুখে সঞ্জু দাস, গৌতম দাস, চিত্তরঞ্জন দাস, সুমন দাস, অঞ্জন দাস এবং সুজন দাস উনাকে সঙ্ঘবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ৷এই আক্রমণে মধু দাস গুরুতর আহত হয়েছেন৷ মধু দাসকে বাঁচাতে এসে অমিত সাহা এবং সন্দীপ সাহা নামে দুজন আহত হয়েছেন৷ অভিযুক্তরা এই দুজন কেউ আক্রমণ করে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় উনাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ আক্রমণে কারুর মাথা ফেটেছে৷আবার কারোর হাত ভেঙে গেছে৷ অভিযোগকারী দাবি পুলিশ সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক৷

লেফুঙ্গায় জমি সংক্রান্ত বিবাদের জেরে মারধরে গুরুতর আহত দু’জন
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















