News Flash

  • Home
  • বিনোদন
  • ফের খুনের হুমকি পেলেন সলমন খান, পুলিশি তদন্ত শুরু
Image

ফের খুনের হুমকি পেলেন সলমন খান, পুলিশি তদন্ত শুরু

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : ফের খুনের হুমকি পেলেন অভিনেতা সলমন খান। দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বারবার খুনের হুমকি পাচ্ছেন অভিনেতা। এবার এক অচেনা ব্যক্তি সলমনকে খুনের হুমকি দিয়েছেন। সোমবার রাতে ফোনে খুনের হুমকি দেন ওই ব্যক্তি। মুম্বই পুলিসের কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি বলেন, আগামী ৩০ এপ্রিল সলমনকে খুন করবেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রকি ভাই। তাঁর বাড়ি রাজস্থানের যোধপুরে। নিজেকে ‘গো রক্ষাক’ দাবি করেছে সে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সময়টা মোটেও ভালো যাচ্ছে না সলমন খানের, একের পর এক খুনের হুমকি পাওয়ার পর বুলেট প্রুফ গাড়িও কিনেছেন তিনি। তাও হুমকি তাঁর পিছু ছাড়ছে না।

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top