News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দোয়ালি মন্ডলে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দিলেন বিজেপি কর্মীরা
Image

বড়দোয়ালি মন্ডলে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দিলেন বিজেপি কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে৷ স্পষ্ট করে বলতে হবে তাদের৷ তবেই তাদের সাথে আরো নীবীড় যোগাযোগ স্থাপন সম্ভব৷ মঙ্গলবার ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের ৩৪ নং ওয়ার্ডের উদ্যোগে জয়নগর স্থিত আম্বেদকর সুকলে আয়োজিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি৷  
এবারের নির্বাচনে বিজেপি মহিলাদের ভোট ৩ শতাংশ বেশী পেয়েছে৷ প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা মহিলা স্ব শক্তিকরণ করার৷ সেই লক্ষ্যে মহিলারা সামিল হচ্ছেন বলে জানান তিনি৷ আগামী ৫ বছরে রাজ্যের চেহারা পাল্টে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, কপর্োরেটর তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ সিপিএম এবং কংগ্রেস মিলে নির্বাচনে লড়াই করেছে৷ কিন্তু ২ মার্চের পর তাদের তেমন ভাবে দেখা মেলেনা৷ যারা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করবে এবং ঘটনা ঘটাবে তাদের  বিরুদ্ধে শক্তহাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি৷ সিপিএম এবং কংগ্রেসকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top