News Flash

  • Home
  • দেশ
  • ১৪ এপ্রিল অসমে সফর প্রধানমন্ত্রীর, বিহু-উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

১৪ এপ্রিল অসমে সফর প্রধানমন্ত্রীর, বিহু-উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ এপ্রিল অসম সফরে যাবেন। সেখানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। গুয়াহাটিতে বিহু উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১১ হাজারেরও বেশি নৃত্যশিল্পী এই উৎসবে অংশ নেবেন। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

গুয়াহাটিতে এইমস-এর উদ্বোধন করার পাশাপাশি প্রধানমন্ত্রী নলবাড়ি, কোকরাঝাড় ও নগাঁও জেলার একাধিক মেডিকেল কলেজের ভার্চুয়াল উদ্বোধন করবেন। গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী মোদী, নামরূপে অবস্থিত অসম পেট্রো কেমিক্যালস লিমিটেডের ৫০০-টিপিডি মিথানল প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এছাড়াও, গুয়াহাটির কাছে ব্রহ্মপুত্র নদের উপর পলাশবাড়ী-সুওলকুচি সেতু এবং আইআইটি- গুয়াহাটিতে একটি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

Releated Posts

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top