News Flash

  • Home
  • দেশ
  • দিদির সুরক্ষা কবচ কর্মসূচি গিয়ে দলের একাংশের বিক্ষোভের মুখে মন্ত্রী শিউলি সাহা
Image

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি গিয়ে দলের একাংশের বিক্ষোভের মুখে মন্ত্রী শিউলি সাহা

কেশপুর, ৯ এপ্রিল (হি.স.) : পঞ্চায়েত ভোটের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কেন্দল। একদিকে মন্ত্রী শিউলি সাহা যখন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় এলাকায় উন্নয়ন হয়নি অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিধায়ক বিরোধী গোষ্ঠীর। বিধায়ক অনুগামীদের সঙ্গে অবরোধকারীদের বচসা, হাতাহাতি। মন্ত্রীর নিশানায় বিরোধীরা।

রবিবার সকাল থেকেই কেশপুরের মুগবাসান এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে ঘুরছিলেন মন্ত্রী শিউলি সাহা। মুগবাসান পঞ্চায়েত অফিসে যখন পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন মন্ত্রী ঠিক সেই সময় বিধায়ক বিরোধী গোষ্ঠীর নেতাকর্মীরা মুগবাসান বাজার এলাকায় অবরোধ করে। এলাকায় উন্নয়ন হয়নি আর এই কারণেই অবরোধ বলে দাবি বিধায়ক বিরোধী গোষ্ঠীর।
প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা। একই সঙ্গে বিধায়ক অনুগামীদের সঙ্গে প্রথমে বচসা পরে হাতাহাতিতে জড়ায় অবরোধকারীরা।
ঘটনার পর মন্ত্রী শিউলি সাহার দাবি, বিজেপি-সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করার জন্য রাস্তায় নেমেছে দলেরই কয়েকজন নেতা।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top