News Flash

  • Home
  • দেশ
  • দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, কয়েকটি রাজ্যে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক
Image

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, কয়েকটি রাজ্যে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক

নয়াদিল্লি, ৯ এপ্রিল(হি.স.) : নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরপর দু’দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল ৬ হাজার। রবিবার সেই সংক্রমণ সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক চিত্র। আগেভাগে পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও মাস্ক ফেরানোর সুপারিশ করেছে।

রবিবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৭ জন। গত দু’দিন এই সংখ্যাটা ছিল ৬ হাজারের সামান্য বেশি। বর্তমানে গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লক্ষ ৫৬ হাজার ৬১৬। স্বস্তি দিয়ে দেশের দৈনিক পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৩.৩৯ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৪ শতাংশ।
দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩২ হাজার ৮১৪। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ১১ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯৬৫ তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ৯৮.৭৪ শতাংশ রোগীই করোনাকে হার মানিয়েছেন।

Releated Posts

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top