News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইস্টারের প্রাক্কালে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি
Image

ইস্টারের প্রাক্কালে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ এপ্রিল(হি.স.) : ইস্টারের প্রাক্কালে শনিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এদিন তাঁর শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘ইস্টারের শুভ উপলক্ষ্যে আমি ভারতে এবং বিদেশে বসবাসকারী সমস্ত দেশবাসীকে, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়কে আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তিনি যীশু খ্রিস্টের জীবন মূল্যবোধ অবলম্বন করে জাতি গঠনের উন্নয়নে অঙ্গীকার গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে উদযাপিত, আনন্দের এই উত্সবটি প্রেম এবং করুণার প্রতীক। যীশু খ্রীষ্ট সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের মাধ্যমে আমাদের ভালবাসা ও ক্ষমার বার্তা দিয়েছেন। তাঁর জীবন মমতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, ভগবান যীশুর জীবনী মূল্যবোধকে ধারণ করে সমাজে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করি এবং জাতি গঠনের প্রত্যয় গ্রহণ করি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top