News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদানে মহিলাদের উপস্থিতি খুবই কম, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

রক্তদানে মহিলাদের উপস্থিতি খুবই কম, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ এপ্রিল (হি.স.) : রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি খুবই কম। কিন্তু, রক্তদানে মহিলাদেরও এগিয়ে আসতে হবে। আজ আগরতলা প্রেস ক্লাবে স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বেগের সুরেই একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা।

তাঁর কথায়, রক্তের কোনো রাজনৈতিক দল, জাতপাত কিংবা রঙ হয়না। তার ধর্ম একটাই, তা হল মানব সেবা করা। মানব সেবা সঠিক ভাবে হলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

এদিন তিনি কিছুটা উদ্বেগ প্রকাশ করে বলেন, রক্তদান শিবিরে মহিলাদের সংখ্যা খুবই নগণ্য। তাই তিনি মহিলার রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, সরকারে কোন দল রয়েছে, সেটা বড় কথা নয়। সমাজ পরির্বতনে যারা এগিয়ে আসবে তাঁদের সাথেই বিজেপি সরকার থাকবে। এই দিশা নিয়েই কাজ করছে ত্রিপুরা সরকার, দাবি করেন তিনি।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top