News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘পুলিশ না থাকলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না’, ময়নায় হুঁশিয়ারি শুভেন্দুর
Image

‘পুলিশ না থাকলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না’, ময়নায় হুঁশিয়ারি শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ৮ এপ্রিল (হি.স.) : ‘পুলিশ না থাকলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, বাকচার খাল পেরিয়ে পালাতে হবে।’ ময়নার সভায় শনিবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সঙ্গে, সভা থেকে ফের ‘নো ভোট টু মমতা’ স্লোগান দেন শুভেন্দুবাবু।

তিনি এদিন আক্রমণ শানিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। কিন্তু একটা কাজ একার দ্বারা হবে না। রাজ্যজুড়ে লুঠ চলছে, জঙ্গলরাজ কায়েম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে।’ বিরোধী দলনেতা এদিন ভোট পরবর্তী হিংসার ইস্যু ছুঁয়ে বলেন, ‘২০২১ থেকে একের পর এক মামলা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘরছাড়া বহু বিজেপি পরিবার অন্যত্র বাস করছে। এই জন্যই কি ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছিল?’ এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা থেকে শুরু করে বর্ধমানে কৃষকদের সঙ্গে মিছিলের পর সভা করে বারংবাং একটাই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তা হল ‘নো ভোট টু মমতা।’ কখনও টি-শার্টে ‘নো ভোট টু মমতা’ লিখে, কখনও শুধুই মুখে বলে আক্রমণ করছেন তিনি। সামনে পঞ্চায়েত ভোট।

এদিকে তৃণূলের পাখির চোখ দিল্লি। কারণ বছর পেরোলেই চব্বিশের লোকসভা ভোট। তবুও আক্রমণে অটুট বিরোধী দলনেতা। ‘নো ভোট টু মমতা’ বলে কখনও এনআরসি, কখনও সাগরদিঘি, কখনও কৃষি ইস্যু, আবার নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে তোপ দেগে তিনি ওই স্লোগান দিচ্ছেন। আর এহেন দিনেই অন্যদিকে আলিপুরদুয়ারে ঝড় তুললেন অভিষেকও।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top