News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে চন্দ্রপুর বাজারে স্বচ্ছ ভারত অভিযান
Image

বিজেপির প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে চন্দ্রপুর বাজারে স্বচ্ছ ভারত অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৭ এপ্রিল৷৷  শুক্রবার সকালে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর বাজারে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা গত বিধানসভায় নির্বাচনে এলাকার বিজিতা প্রার্থী রাজীব ভট্টাচার্য৷ তিনি জানান, সপ্তাহব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছে দল, তারই অঙ্গ হিসেবে ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়৷ মূল লক্ষ্য হলো শুধু দলের জন্য কাজ করা নয়, সমাজের জন্যও ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে জানান তিনি৷ বিজেপির প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবেই এই সামাজিক কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তাদের সভাপতি৷ এদিনের সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি ব্যবসায়িসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ শুধু চন্দ্রপুর বাজারেই নয় রাজ্যের সবকটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এধরনের স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করার জন্য বিজেপির প্রদেশ সভাপতি দলীয় নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন শুধু রাজনীতির জন্য রাজনীতি করলে চলবে না সমাজের জন্য সেবা করার মানসিকতা নিয়ে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে৷ আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে নিজেদের সংগঠনের অন্তর্ভুক্ত করতে হবে৷৷ সেবামূলক কাজের মধ্য দিয়েই তাদেরকে কাছে টেনে আনার জন্য  বার্তা দেন৷ সুপ্রভাত চন্দ্রপুর বাজারে স্বচ্ছ ভারত অভিযান কে কেন্দ্র করে স্থানীয় মানুষজনের মধ্যেও দারুন উদ্দীপনা পরিলক্ষিত হয়৷
 বিজেপির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷ এই সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে শুক্রবার আগরতলা পুর নিগমের ২২ নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়৷ এইদিন লালবাহাদুর দীঘির পারে বৃক্ষ রোপণ করা হয়৷ উপস্থিত ছিলেন  বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলার হিমানী দেববর্মা, ওয়ার্ডের সভাপতি সহ অন্যানরা৷ এইদিন ৬০ টি গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানান বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top