ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।। শান্তিকামী সংঘে আয়োজিত ওপেন পূর্বোত্তর প্রাইজমানি কাবাডি চ্যাম্পিয়নশিপ বেশ জমজমাট পর্যায়ে। দ্বিতীয় দিনে আজ, শুক্রবার বেশ কটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত সময়েও লীগ পর্যায়ের খেলা চলছে। আগামীকাল অন্তিম দিনে মূল পর্বের খেলা অর্থাৎ সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম পর্যায়ের খেলায় বড়জলা বজরং দল ৫৫-৩২ পয়েন্টের ব্যবধানে তৈবান্দাল-বি দলকে পরাজিত করেছে। অপর খেলায় মোহনপুর মর্নিং ক্লাব ৩১-১৮ পয়েন্টে আয়োজক শান্তিকামী সংঘকে পরাজিত করেছে।

শান্তিকামী সংঘে ওপেন পূর্বোত্তর প্রাইজমানি কাবাডির ফাইনাল আজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















