নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): গুড ফ্রাইডে-তে প্রভু যীশু খ্রীষ্টের ত্যাগের চেতনার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, সেবা ও করুণার আদর্শ থেকে কখনও বিচ্যুত হননি প্রভু যীশু খ্রীষ্ট, তাঁর চিন্তাভাবনা আমাদের অনুপ্রাণিত করতে থাকুক। গুড ফ্রাইডে হল পবিত্র সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই উৎসবের অপর নাম “পবিত্র শুক্রবার”, “কালো শুক্রবার”, “মহান শুক্রবার”। বাইবেল অনুসারে, খ্রিষ্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুদিন হিসেবে গুড ফ্রাইডে পালন করা হয়। গুড ফ্রাইডে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুর দিন হিসাবে স্মরণ করা হয়। এটি ক্যাথলিক, লুথারান, অ্যাংলিকান এবং মেথডিস্ট-সহ সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য একটি বিশেষ দিন।গুড ফ্রাইডে-তে প্রভু যীশু খ্রীষ্টের ত্যাগের চেতনার কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী টুইট করে লিখেছেন, গুড ফ্রাইডে-তে প্রভু যীশু খ্রীষ্টের ত্যাগের চেতনাকে আমরা স্মরণ করছি। তিনি বেদনা ও যন্ত্রণা সহ্য করেছিলেন, কিন্তু তাঁর সেবা ও করুণার আদর্শ থেকে কখনও বিচ্যুত হননি। প্রভু খ্রীষ্টের চিন্তা মানুষকে অনুপ্রাণিত করতে থাকুক।

সেবার আদর্শ থেকে বিচ্যুত হননি প্রভু যীশু খ্রীষ্ট, তাঁর চিন্তাভাবনা অনুপ্রাণিত করতে থাকুক : প্রধানমন্ত্রী
Releated Posts
যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়
কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…


















