News Flash

  • Home
  • খেলা
  • মহকুমা সংস্থা, বালকদের স্কুল দল সিনিয়র মহিলা টিমকেও ক্রিকেট সামগ্রী
Image

মহকুমা সংস্থা, বালকদের স্কুল দল সিনিয়র মহিলা টিমকেও ক্রিকেট সামগ্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল।। আরও বেশ কিছু ক্রিকেট সামগ্রী বিতরণ করবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান পরিচালন কমিটি। ইতোমধ্যে মহিলা স্কুল ক্রিকেটের ছয়টি টিমের পর টিসিএ-র অধীনে থাকা সদরের ১৫টি ক্রিকেট কোচিং সেন্টার-কেও ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়েছে। এবার অনুমোদিত সবকটি মহাকুমা সংস্থাকে সম্পূর্ণ ক্রিকেট গিয়ার্স, বক্স নেট, পিচ কাভার এবং ম্যাট বিতরণ করা হবে। আগামী ১০ এপ্রিল বেলা বারোটায় পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এক বিশেষ অনুষ্ঠানে মহকুমা ক্রিকেটে এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দের হাতে এই ক্রিকেট সামগ্রী তুলে দেওয়া হবে। একইভাবে আগামী ১৩ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে দুপুর বারোটায় অপর এক অনুষ্ঠানে সদর সাব ডিভিশনাল আন্তঃস্কুল অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুল দলগুলোকে এবং সদর সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে সম্পূর্ণ ক্রিকেট গিয়ার্স বিতরণ করা হবে। দুটো অনুষ্ঠানেই সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top