News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার পরিবারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ শুভেন্দুর
Image

মমতার পরিবারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

কলকাতা, ৪ এপ্রিল (হি.স.) : “বারবার বলছেন পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, প্রমাণ করুন না। আমার বিরুদ্ধে যা অভিযোগ আছে প্রমাণ করুন। আমার কাছে যা যা আছে, সেগুলো বের করলে আপনার মুখোশ আর থাকবে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের এই কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।

এ দিন দিঘার সভা থেকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। তার পালটা দিতে গিয়েই সরাসরিই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। মমতার উদ্দেশে একপ্রকার হুঁশিয়ারির সুরে শুভেন্দুবাবুর চ্যালেঞ্জ, “আমি প্রমাণ করে দেব, আপনার ভাইয়ের বাড়ির লোককে কীভাবে অর্থনৈতিক কোটায় ডাক্তারি পাশ করিয়ে চাকরি দিয়েছেন। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে অর্থনৈতিক কোটায় ডাক্তারি পড়িয়েছেন। একটা ভাইঝি গিয়েছে এসএসসি গ্রুপ সি-তে। বাকি যা মালপত্র আমার কাছে আছে, আমি বের করতে শুরু করলে মুখ্যমন্ত্রীর মুখোশের আর কিছু থাকবে না।”

এদিকে, মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে পালটা আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করে কুণালের বক্তব্য, ইডি-সিবিআই থাকতে মুখে যা আসছে তাই বলছে। শুভেন্দু অধিকারী বাংলার একমাত্র নেতা, যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। একটা নির্লজ্জ, বেহায়া, প্রতিষ্ঠিত চোর। ওকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top