News Flash

  • Home
  • প্রধান খবর
  • রিষাড়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে ভয়াবহ আগুন
Image

রিষাড়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে ভয়াবহ আগুন

রিষড়া, ৪ এপ্রিল (হি. স.) : রিষড়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে ভয়াবহ আগুন। দিল্লি রোড লাগোয়া রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবস্টেশনে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। রিষড়ায় অশান্তির আবহেই শ্রীরামপুরের বাঙ্গিহাটি এলাকায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে আগুন লাগল। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাঙ্গিহাটি এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দিল্লি রোডের কাছে ওই সাব স্টেশনে আগুন লাগে। বিষয়টি প্রাথমিক ভাবে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা ওই সাব স্টেশন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। এর পর তাঁরা খবর দেন দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিনগুলি তিন দিক থেকে সাব স্টেশনটিকে ঘিরে ফেলে আগুন নেভানোর কাজ শুরু করে। ওই সাব স্টেশনটি থেকে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। অগ্নিকাণ্ডের জেরে সেই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২ নম্বর জাতীয় সড়ক বা দিল্লি রোডের উপর রয়েছে এই সাবস্টেশন। বিস্তীর্ণ এলাকা জুড়ে সাবস্টেশন রয়েছে। যে ট্রান্সফর্মারে আগুন লেগেছে, তার কাছে বহু জ্বালানি মজুত রয়েছে। ফলে, দমকল বিভাগের কাছে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে। দূর থেকে দমকর্মীকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু, এখনও পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিভিন্ন দিক থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আশপাশের এলাকা। পাশাপাশি, ওই এলাকায় প্রচুর জ্বালানি মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top