News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘সত্য-ই আমার অস্ত্র’, মানহানি মামলায় জামিনের পরেই গর্জন রাহুলের
Image

‘সত্য-ই আমার অস্ত্র’, মানহানি মামলায় জামিনের পরেই গর্জন রাহুলের

সুরাট, ৩ এপ্রিল(হি.স.) : পদবি মন্তব্য মামলায় জামিন পাওয়ার পরেই ফের গর্জে উঠলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সোমবার সুরাট দায়রা আদালত থেকে জামিন পাওয়ার পরেই টুইটে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে সত্যই আমার অস্ত্র। সত্যই আমার আশ্রয়। আমি দেশের হয়ে কথা বলছি। তার জন্য যে কোনও মূল্য চোকাতে রাজি।’

চার বছর আগে ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গত ২৩ মার্চ প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিল সুরাট নিম্ন আদালত। পরের দিন ২৪ মার্চ নজিরবিহীন ত‍ৎপরতায় তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শাস্তি ঘোষণার ১১ দিন বাদে এদিন সাজা স্থগিত রাখার আর্জি জানিয়ে সুরাট দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, জনপ্রতিনিধি আইন অনুযায়ী, দেশের আইনসভার কোনও সদস্য দু’বছর বা তার বেশি মেয়াদের জন্য সাজাপ্রাপ্ত হলে ৬ বছরের জন্য তাঁর সদস্যপদ খারিজ হয়ে যাবে। ওই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি কোনও নির্বাচনেও দাঁড়াতে পারবেন না। তবে উচ্চ আদালত নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিলে বা পুরনো রায় খারিজ করে দিলে অভিযুক্তের আইনসভার সদস্যপদ ফিরিয়ে দিতে হবে। অবশেষে এই মামলায় বাড়ল তাঁর জামিনের মেয়াদ। মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। এদিকে, শাস্তি খারিজের দাবিতে আদালতের যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান রাহুল, তার পরবর্তী শুনানি ৩ মে।

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top