ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।। ত্রিপুরার শাটলাররা জাতীয় ভেটারেন্স আসরে মিশ্র ফল করেছেন। ১৯ থেকে ২৬ মার্চ গোয়ায় মনোহর পারিক্কর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ভেটারেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ত্রিপুরার ১৭ জন শাটলারের একটি গ্রুপ অংশ নিয়েছিলেন। ৩৫ থেকে ৭০ বছর পর্যন্ত বয়স ভিত্তিক সাতটি পৃথক পৃথক গ্রুপে রাজ্যের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। ত্রিপুরার ভেটারেন্স শাটলার অনুভা পাল চৌধুরী মহিলা বিভাগে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে সারা দেশের অষ্টম শীর্ষ বাছাই পূর্বা রানাডের সঙ্গে যথেষ্ট লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হয়েছে। একইভাবে ত্রিপুরার বাবুল সাহাকে কোয়ার্টার ফাইনাল থেকে নকআউট হতে হয়েছে দেশের শীর্ষ বাঁচায় রাজিব শর্মার কাছে হেরে। রাজ্যের অন্যান্য প্রতিযোগীরাও যথেষ্ট লড়াই করে দু-তিন রাউন্ড জয়ের স্বাদ পেয়ে ফিরেছেন। মিক্সড ডাবলসে ত্রিপুরার বাবুল সাহা ও অনুভ পাল চৌধুরী জুটি দেশের অষ্টম শীর্ষ বাছাই রাজীব শর্মা ও রাজশ্রী নীতিন ভাবে জুটির কাছে মূল পর্বে হেরে নকআউট হয়েছেন। উল্লেখ্য, গোয়ায় অনুষ্ঠিত আট দিনব্যাপী জাতীয় ভেটারেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ত্রিপুরার শাটলাররা অংশ নিয়ে এ বিষয়ে আরো কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন।

গোয়ায় জাতীয় ভেটারেন্স ব্যাডমিন্টনে ত্রিপুরার বাবুল, অনুভাদের মিশ্রফল।
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















