News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে বিভিন্ন সরকারি অফিসে কর্মসংসৃকতি লাটে, আচমকা সফর করে অসন্তোষ প্রকাশ মন্ত্রীর
Image

কুমারঘাটে বিভিন্ন সরকারি অফিসে কর্মসংসৃকতি লাটে, আচমকা সফর করে অসন্তোষ প্রকাশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  সোমবার সপ্তাহের প্রথম দিনেই কুমারঘাটের বিভিন্ন  সরকরি দপ্তরে  আচমকা পরিদর্শনে গিয়ে  চক্ষু চমক গাছ মন্ত্রী সুধাংশু দাসের৷  রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংসৃকতি লাটে উঠেছে৷ মন্ত্রী সুধাংশু দাস সোমবার কুমারঘাট এর বিভিন্ন সরকারি দপ্তর আচমকা পরিদর্শনকালে এই চিত্রই প্রত্যক্ষ করলেন৷ কুমারঘাট এর অর্থ দপ্তর ডিডাব্লিউএস এবং বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে মন্ত্রী লক্ষ্য করেন ৮০ শতাংশ কর্মচারী ও অফিসাররা অনুপস্থিত৷ তাতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন তিনি৷ অফিস পরিদর্শন কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান তার কাছে গত বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল কুমারঘাট এর বিভিন্ন অফিসে সরকারি কর্মচারীরা মর্জিবাফিক আসা-যাওয়া করছেন৷ জনগণ নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন৷ সেই অভিযোগের সত্যতা যাচাই করতে মন্ত্রী সুধাংশু দাস সোমবার কুমারঘাট এর পূর্ত দপ্তর জলসম্পদ দপ্তর এবং বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে সরকারি অফিসের কর্ম সংসৃকতি প্রত্যক্ষ করে তিনি তীব্র  অসন্তোষ প্রকাশ করেন৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান কুমার ঘাটে কর্মরত সরকারি কর্মচারীদের অনেকেই শুক্রবার দুপুরের পর আগরতলায় কিংবা অন্যত্র তাদের বাড়ি করে চলে যান৷ সোমবার পর্যন্ত আর অফিসে আসেন না৷ সপ্তাহে বড় জোর দু-তিন দিন তারা দায়িত্ব পালন করছেন৷ মন্ত্রী বলেন বর্তমান সরকার সরকারি অফিসে কর্মসংসৃকতি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু একাংশের অফিসার ও কর্মচারী সরকারের বদনাম করার লক্ষ্যেই এ ধরনের কাজকর্মে লিপ্ত হয়েছে৷ যারা সরকারি নিয়ম নীতি লংঘন করে অফিস কামাই করে চলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান৷ মন্ত্রী সুধাংশু দাস বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দপ্তর প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন৷ তিনি জানান অন্যান্য অফিস গুলিতেও তিনি আচমকা সফর করে কর্মসংসৃকতি খতিয়ে দেখবেন৷

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top