News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো সংঘে প্রাইজমানি কাবাডি শুরু, ব্যাপক সাড়া
Image

এগিয়ে চলো সংঘে প্রাইজমানি কাবাডি শুরু, ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।। পুরুষ বিভাগের প্রতিযোগিতায় আয়োজক এগিয়ে চলো সংঘ ও মোহনপুর ক্লাব জয় দিয়ে গ্রুপ লীগের সূচনা করেছে। মহিলা বিভাগে অবশ্য আয়োজক এগিয়ে চলো-কে হারিয়ে সাউথ উইংস সেমিফাইনালে প্রবেশ করেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমন্ত্রণমূলক কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে আজ। প্রতিযোগিতা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এগিয়ে চলো সংঘের মাঠেই হচ্ছে দিবারাত্রির এই আসর। এবার নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে এই টুর্নামেন্ট।  উদ্যোক্তা এগিয়ে চলো সংঘ এবং এক্স প্লেয়ার ফোরাম। পূর্বোত্তর থেকে দুটো দল আসাম ও মনিপুর অংশ নিয়েছে। মহিলাদের ক্ষেত্রে পাঁচটি দল এবং পুরুষ বিভাগে আটটি দল অংশগ্রহণ করেছে। প্রাইজমানি রয়েছে ৫০ হাজার টাকা। মহিলা বিভাগে উদ্বোধনী ম্যাচে সাউথ উইংস ৪২-৩৮ পয়েন্টে আয়োজক এগিয়ে চলো সংঘকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। সোমবার সন্ধ্যায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর শ্রীমতি জাহ্নবী দাস চৌধুরী, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, এগিয়ে চলো সংঘের প্রাক্তন সচিব দিব্যেন্দু ব্যানার্জি, আসাম কাবাডি অ্যাসোসিয়েশনের সচিব অলোক ত্রিপাঠী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী। স্বাগত ভাষণ রাখেন এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত। টুর্নামেন্টের সহযোগী সংস্থা এক্স প্লেয়ার্স ফোরামের পক্ষ থেকে অপু রায় বক্তৃতায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top