News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের রাজ্য ক্রিকেটে ধর্মনগরকে সহজে হারিয়ে ফাইনালে সদর-এ
Image

ছোটদের রাজ্য ক্রিকেটে ধর্মনগরকে সহজে হারিয়ে ফাইনালে সদর-এ

ধর্মনগর:-‌ ৫৯

সদর-এ:- ৬৩/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।সহজেই ফাইনালে উঠলো সদর ‘‌এ’। পরাজিত করলো ধর্মনগর মহকুমাকে। ৫ উইকেটে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর মহকুমার গড়া ৫৯ রানের জবাবে সদর মহকুমা ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে বিজয়ী দলের স্নেহাল দত্ত। সকালে টসে জয়লাভ করে ধর্মনগর দলের অধিনায়ক জ্যাক মালাকার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ধর্মনগরের‌ অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিলো না তা শুরু থেকেই সদর ‘‌এ’-‌র বোলাররা বুঝিয়ে দেয়। রবিবার সন্ধ্যার পর এবং সোমবার ভোর রাতে বৃষ্টি হওয়ায় উইকেট ছিলো স্যাতস্যাতে। ওই সুযোগটা কাজে লাগিয়ে শুরুতে পেসাররা এবং শেষে স্পিনাররা আটোসাটো বোলিং করে অল্প রানে গুটিয়ে দেয় ধর্মনগরকে। মাত্র ২২.‌২ ওভারে ব্যাট করে ৫৯ রান করার ফাকে গুটিয়ে যায় গোটা দল। দলের পক্ষে একমাত্র দেবোজিৎ দাস দুই অঙ্কের রানে পা রাখে। দেবোজিৎ ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। ওপেনার জয়দীপ দে ৯,অংশুমান সরকার ৮ এবং জ্যাক মালাকার ৮ রান করে। সদর ‘‌এ’-‌র পক্ষে আংশ ভাটনাগর (‌২/‌১), তীর্থ চক্রবর্তী (‌২/‌৫),স্নেহাল দত্ত (‌১/‌৬), দলনায়ক অর্পন ভট্টাচার্য (‌১/‌৭),তুহিন দেবনাথ (‌১/‌১৭) এবং উদয়ন পাল (‌১/‌১৯) সফল বোলার। ‌‌‌‌‌‌জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সদর ‘‌এ’। দ্রুত হারাতে থাকে উইকেট। ওই অবস্থায় প্রথমে রাজদীপ সিনহা এবং পরে দলনায়ক অর্পন ভট্টাচার্য রুখে দাড়ায়। এবং সদর ‘‌এ’কে প্রত্যাশিতভাবে ফাইনালে তুলে। রাজদীপ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং অর্পন ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (‌অপ:‌) রান করে। ধর্মনগরের পক্ষে অংশুমান সরকার (‌১/‌৭), জ্যাক মালাকার (‌১/‌১০), বীপ্রণ দাস (‌১/‌১১), বিহান দাস (‌১/‌১২) এবং দেবোজিৎ দাস (‌১/‌১৫) সফল বোলার।‌‌‌‌‌‌ ‌

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top