News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় কর্মচারী সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

গন্ডাছড়ায় কর্মচারী সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমাতেও সোমবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অষ্টম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ সোমবার সকাল সাতটায় কর্মচারী সংঘ গন্ডাছড়া মহকুমা কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়৷ এরপর ভারত মাতা ও ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ডঃ টেংরিজির প্রতিকৃতিতে পুস্পার্গ এবং মাল্যদান করা হয়৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকাল নয়টায় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রোগী, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মধ্যে ফল, মিষ্টি, জল বিতরণ করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের গন্ডাছড়া মহকুমা কমিটির নেতৃত্ব সুভাষ চাকমা, কুলেন্দ্র রিয়াং, রতন পাল, সত্য দাস, পাণ্ডব চাকমা প্রমুখরা৷ সেখানে সংগঠনের অন্যতম নেতৃত্ব সুভাষ চাকমা প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব আরোপ করে বিস্তারিত আলোচনা করেন৷

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top