ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।জয়ের ধারা অব্যহত রাখতে আজ মাঠে নামছে স্ফুলিঙ্গ। প্রতিপক্ষ মৌচাক ক্লাব। এম বি বি স্টেডিয়ামে আজ সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেট আসরে। একদিন বন্ধ থাকার পর আজ পুনরায় হবে ৪ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে দুপুর সোয়া ১ টায় জে সি সি খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সকাল ৯ টায় সংহতি খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে এবং দুপুর সোয়া ১ টায় ইউনাটেড ফ্রেন্ডস খেলবে পোলস্টারের বিরুদ্ধে। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যহত রাখতে আজ মাঠে নামবে স্ফুলিঙ্গ, সংহতি, জে সি সি এবং ইউনাটেড ফ্রেন্ডস। তবে ওই ৪ ফেভারিট দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত মৌচাক, হার্ভে, চলমান সঙ্ঘ এবং পোলস্টার ক্লাব। ৮ দলই সোমবার হালকা অনুশীলন সেরে নেয়।

ঘরোয়া টি-২০ ক্রিকেটে আজ জয়ের লক্ষ্যে ৪ ম্যাচে আট দল
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















