News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজুকে গুলি করে খুনে ঘটনায় জখম ব্রতীন ছাড়া পেলেন হাসপাতাল থেকে
Image

রাজুকে গুলি করে খুনে ঘটনায় জখম ব্রতীন ছাড়া পেলেন হাসপাতাল থেকে

পূর্ব বর্ধমান, ৩ এপ্রিল (হি. স.) : শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের তদন্তে এখন চাবিকাঠি তাঁর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

শনিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে রাজুকে গুলি করে খুনে ঘটনায় জখম হয়েছিলেন ব্রতীনও। তার পর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের সুপার তাপস দাস জানান, অস্থি চিকিৎসকেরা ব্রতীনকে দেখার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ব্রতীনকে বর্ধমানে জেলা পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

ঘটনার দিন রাতে যে গাড়িতে রাজু ছিলেন, সেই সাদা এসইউভি-তে কত জন ছিলেন, ৩ না ৪— এই নিয়ে ধন্দে জেলা পুলিশের কর্তারা। এর মধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় গাড়িটির সামনে গরু পাচার মামলায় সিবিআইয়ের খাতায় পলাতক শেখ আব্দুল লতিফকে দেখা গিয়েছে। গাড়িটি যে লতিফেরই, তা শনিবার রাতেই জানা গিয়েছিল।

প্রশ্ন উঠছে, ভিডিয়োটি যদি ঘটনার রাতেরই হয়, তবে রাজু ও লতিফ এক সঙ্গে কোথায় যাচ্ছিলেন? ঘটনার পরে লতিফ উধাও হলেনই বা কী করে? এ নিয়ে জল্পনার মধ্যেই পুলিশ সূত্রে খবর মিলেছে, রাজুর গাড়ির চালক নুর হোসেন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, গাড়িতে তিনি-সহ ৪ জন ছিলেন। তার থেকেই প্রশ্ন উঠেছে, তা হলে কি ওই চতুর্থ ব্যক্তি লতিফ?

ব্রতীন অবশ্য সোমবার হাসপাতাল থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, তিনি লতিফকে চেনেন না। শুধু তা-ই নয়, গাড়িতে চালক-সহ মোট ৩ জন ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নুর এবং ব্রতীনের বয়ানে এই অসঙ্গতিই ভাবাচ্ছে তদন্তকারীদের।

বিষয়টি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতেই ব্রতীনকে জেলা পুলিশের দফতরে নিয়ে আসা হয়। অতিরিক্ত জেলাশাসক (সদর) কল্যাণ সিংহরায়ের নেতৃত্বে ১২ সদস্যের যে সিট গঠন করা হয়েছে, সেই সিটের সদস্যেরা ব্রতীনকে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ সূত্রের আরও দাবি, ব্রতীনকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন জেলা পুলিশ সুপার (এসপি) কামনাশিস সেন।

সোমবার এসপি বলেন, ‘‘সিট তদন্ত করছে। ইতিমধ্যেই বেশ কিছু সূত্রের হদিস মিলেছে। আশা করছি, শীঘ্রই খুনের কিনারা করতে পারব আমরা।’’

Releated Posts

১০.২৮ কোটি টাকার ভুয়ো আইটিসি মামলায় উত্তরপ্রদেশ-হরিয়ানায় ৯টি জায়গায় ইডির তল্লাশি

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) গ্রহণ ও অন্যদের কাছে তা বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে অর্থপাচার…

ByByNews Desk Aug 24, 2026

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top