News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলার পরিস্থিতি নিয়ে ফোনে খবর নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা
Image

বাংলার পরিস্থিতি নিয়ে ফোনে খবর নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা

নয়াদিল্লি, ৩ এপ্রিল(হি.স.) : সোমবার সন্ধ্যায় বাংলার হিংসার বিষয়ে রিপোর্ট নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তিনি অনেক জায়গায় রাম নবমীর মিছিলে হামলার বিষয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পর্কে খোঁজখবর নেন। সূত্র আরও জানিয়েছে, আগামী ৮ এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশন বাংলায় আসার সম্ভাবনা রয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬.২০ নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বাংলা বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নেন। তিনি রিষড়ায় হিংসার বিষয়ে বিশেষভাবে খোঁজখবর নিয়েছেন। এ সময় সুকান্ত মজুমদার নড্ডাকে আইনশৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তিনি জাতীয় সভাপতিকে জানান, কীভাবে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। বলা হচ্ছে, নড্ডা তাঁকে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদিকে, ৮ এপ্রিল হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মানবাধিকার কমিশনের প্রতিনিধি বাংলায় আসতে পারেন বলে জানা গিয়েছে।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top