News Flash

  • Home
  • খেলা
  • চার বছর পর চিপকে ফিরল সিএসকে টস জিতে ধোনিদের ব্যাট করতে পাঠাল লখনউ
Image

চার বছর পর চিপকে ফিরল সিএসকে টস জিতে ধোনিদের ব্যাট করতে পাঠাল লখনউ

চিপক, ৩ এপ্রিল(হি.স.) : মোতেরায় ষোড়শ আইপিএলের উদ্বোধনী ম্যাচে হেরে অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৪ বছর পর ঘরের মাঠে নামছে ইয়েলো ব্রিগেড। ফলে এমএ চিদম্বরম স্টেডিয়ামে লখনউ ‘বধ’ করতে মরিয়া মহেন্দ্র সিং ধোনিরা। প্রত্যাবর্তনের ম্যাচে অবশ্য টস ভাগ্য সঙ্গ দিল না মাহির। টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠালেন এলএসজি অধিনায়ক কেএল রাহুল।

প্রথমবারে দুরন্ত পারফর্ম করা লখনউ দ্বিতীয় সিজনেও তাদের ফর্ম ধরে রেখেছে । প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে দিল্লিকে উড়িয়ে দিয়েছে তারা। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখতে ইয়েলো আর্মিকে যে যথেষ্ট ঘাম ঝরাতে হবে তা নিশ্চিত।
চেন্নাই সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মঈন আলি, বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, আম্বাতি রায়ডু, মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকর

লখনউ সুপার জায়ান্টস একাদশ: কে এল রাহুল, কেইল মায়ার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), দীপক হুডা, মার্কাস স্টয়নিস, আয়ুষ বাদোনি, ক্রণাল পান্ড্য, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, আবেশ খান, মার্ক উড।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top