News Flash

  • Home
  • খেলা
  • আজ থেকে এগিয়ে চলো সংঘ প্রাইজমানি কাবাডি
Image

আজ থেকে এগিয়ে চলো সংঘ প্রাইজমানি কাবাডি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।আমন্ত্রণমূলক কাবাডি প্রতিযোগীতা। আগামীকাল হবে এর আনুষ্ঠানিক উদ্বোধন। যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এগিয়ে চলো সংঘের মাঠেই হবে দিবারাত্রির এই আসর। এবার নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পন করলো এই টুর্নামেন্ট।  উদ্যোক্তা এগিয়ে চলো সংঘ এবং এক্স প্লেয়ার ফোরাম। পূর্বোত্তর থেকে দুটো দল অংশ নেওয়ার লক্ষ্যে আজ, রবিবার যথারীতি রিপোর্ট করেছে। দলগুলো হলো আসাম এবং মনিপুর। মহিলাদের ক্ষেত্রে চারটি দল এবং পুরুষ বিভাগে আটটি দল অংশগ্রহণ করবে। প্রাইজমানি থাকবে ৫০ হাজার টাকা। মহিলা বিভাগের ক্রীড়া সূচিও ঘোষণা হয়েছে। উদ্বোধনী ম্যাচ আয়োজক এগিয়ে চলো সংঘ খেলবে সাউথ উইংস-এর বিরুদ্ধে। পরবর্তী ম্যাচ আসাম বনাম মোহনপুর ক্লাবের মধ্যে। তৈবান্দাল বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলবে। আগামীকাল সন্ধ্যা ছয়টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর শ্রীমতি জাহ্নবী দাস চৌধুরী, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, এগিয়ে চলো সংঘের প্রাক্তন সচিব দিব্যেন্দু ব্যানার্জি প্রমুখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী। এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত সংশ্লিষ্ট সকলকে উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতিযোগিতা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top