News Flash

  • Home
  • খেলা
  • শান্তিকামী সংঘে নবকুমার শর্মা স্মৃতি প্রাইজ মানি দাবা অনুষ্ঠিত
Image

শান্তিকামী সংঘে নবকুমার শর্মা স্মৃতি প্রাইজ মানি দাবা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২ এপ্রিল।। শান্তিকামী সংঘ আয়োজিত নবকুমার শর্মা প্রাইজমানি ওপেন দাবা টুর্নামেন্ট রবিবারে শেষ হয়েছে। প্রচুর সংখ্যক দাবারুর উপস্থিতিতে টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজমান ছিল। সামগ্রিক রেংকিংয়ের হিসেবে অভিজ্ঞান ঘোষ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে দেবাংকুর ব্যানার্জি। তৃতীয় স্থান পেয়েছে উমাশঙ্কর দত্ত। উল্লেখ্য, চতুর্থ অনাবিল গোস্বামী, পঞ্চম শাক্য সিংহ মোদক, ষষ্ঠ বাপু দেববর্মা, সপ্তম টাইটান দেববর্মা, অষ্টম অগ্রজিত পাল, নবম দিলীপ ঘোষ, এবং দশম রানু চন্দ্র দাসকে পুরস্কৃত করা হয়েছে। ফাইনাল রেংকিং এর হিসেবে ১৫ তম স্থান পর্যন্ত বিজয়ীদের প্রাইজমানি প্রদান করা হয়েছে। এছাড়া, অনূর্ধ্ব ৭ বছর গ্রুপে সুভায়ন দাস, সুতনু পাল, রোহিল সাহা, কনিষ্ক চৌধুরী, দেবরাজ ভট্টাচার্য; অনূর্ধ্ব ৯ বছর বিভাগে আদ্রুশ কর্মকার, অভ্রনীল দে, পীতম্বর দেবনাথ, অন্তরীপ আচার্য, অরস্মিত চৌধুরী, অনূর্ধ্ব ১১ বছর বিভাগে মেহেকদীপ গোপ, অভিনব নাথ, অনুপম নাথ, রুদ্রনীল দেবনাথ, ধীময় চক্রবর্তী; অনূর্ধ্ব ১৩ বছর বিভাগে দেবজিৎ দে, আয়ুস সাহা, মেঘনাস দত্ত, শ্রীথিক মজুমদার, অদ্রিজা দেবনাথ; মহিলা বিভাগে স্বত্বিকা চক্রবর্তী এবং বর্ষিয়ান গ্রুপে সুব্রত চক্রবর্তীকে প্রাইজমানিতে পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। আগামী ৯ই এপ্রিল এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top