News Flash

  • Home
  • দেশ
  • জি-২০ : ভারত পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে সর্বাধিক করার লক্ষ্যে কাজ করছে, বলেন জি কিষাণ রেড্ডি
Image

জি-২০ : ভারত পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে সর্বাধিক করার লক্ষ্যে কাজ করছে, বলেন জি কিষাণ রেড্ডি

শিলিগুড়ি, ২ এপ্রিল(হি.স.) : জি-২০ দ্বিতীয় পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠকে ভারতে অ্যাডভেঞ্চার টুরিজমকে উৎসাহিত করার উপর গুরুত্ব দিলেন কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উন্নয়ন মন্ত্রী (উত্তর-পূর্বাঞ্চল) জি কিষাণ রেড্ডি । পর্যটন, সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি তাঁর স্বাগত বক্তব্যে বলেন ভারত পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে সর্বাধিক করার লক্ষ্যে কাজ করছে এবং ভারতের লক্ষ্য হল মিশন মোডে পর্যটনের বিকাশ ঘটানো।

শিলিগুড়ি ও দার্জিলিংয়ে বৈঠকে পর্যটন এবং অ্যাডভেঞ্চার টুরিজমের রূপরেখা নিয়ে আলোচনা চলছে। উপস্থিত আছেন জি২০-ভুক্ত দেশগুলির শতাধিক প্রতিনিধি, অতিথি ও আট দেশের রাষ্ট্রদূতেরা। সম্মেলের দ্বিতীয় দিনে রবিবার কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উন্নয়ন মন্ত্রী দেশের ভৌগোলিক অবস্থার সুবিধা নিয়ে ভারতে অ্যাডভেঞ্চার টুরিজমকে উৎসাহিত করার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, “ভারতের সমৃদ্ধ ভৌগোলিক পরিস্থিতিতে অ্যাডভেঞ্চার টুরিজম বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। এখানে ৭ হাজার কিলোমিটারেরও বেশি উপকূলরেখা, ৭টি বড় নদী, ৭০ হাজার কিলোমিটার মরুভূমি, ৭০০টি অভয়ারণ্য, ১৬টি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে।”

প্রসঙ্গত, জি-২০ দ্বিতীয় পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যান জি-২০ সদস্য সিঙ্গাপুর, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ওমান, কোরিয়ার মতো আটটি দেশের রাষ্ট্রদূত এবং অন্য প্রতিনিধিরা। বিদেশী অতিথিদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে অতিথিদের নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির নিউ চামটা চা বাগানের রিসর্টে। সেখানে উত্তরের বর্ণময় লোকনৃত্যের ছন্দে বিদেশী অতিথি বরণ করেন শিল্পীরা। এরপর পাঙখাবাড়ি সড়কপথে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হন। বিদেশি প্রতিনিধিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে বাংলার হস্তশিল্পের নমুনা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এজন্য বিভিন্ন জেলা থেকে স্মারক সামগ্রী সংগ্রহ করা হয়েছে।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top