News Flash

  • Home
  • দেশ
  • রবিবারও অপরিবর্তিত জ্বালানির দাম
Image

রবিবারও অপরিবর্তিত জ্বালানির দাম

নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রয়েছে। তবুও আজ রবিবার দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। অপরিশোধিত তেল রফতানি ও ডলারের কারণে প্রতি ব্যারেল ৯৬ ডলারের চেয়ে সামান্য কম। যদিও সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। ফলে টানা প্রায় এগারো মাস ধরে অপরিবর্তিত থাকল জ্বালানির দাম।

রবিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে।
মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।
প্রসঙ্গত, গত ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026

যোগ দিবসের আগে কেএমসি সদর দফতর থেকে ছয় দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে ছয় দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সোমবার কলকাতা…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top