News Flash

  • Home
  • বিদেশ
  • বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড আমেরিকার একাধিক শহর, মৃতের সংখ্যা পৌঁছেছে ২২
Image

বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড আমেরিকার একাধিক শহর, মৃতের সংখ্যা পৌঁছেছে ২২

আরকানসাস, ২ এপ্রিল(হি.স.) : বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড আমেরিকার একাধিক শহর। দু’দিনেই মৃতের সংখ্যা পৌঁছেছে ২২-এ। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আরকানসাস, আলবামা, মিসিসিপি প্রভৃতি শহরগুলি ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ।

সূত্রে খবর, এখনও পর্যন্ত টেনেসিতে টর্নেডোর জেরে প্রাণ হারিয়েছেন ৮ জন। আরকানসাস, মিসিসিপি, অ্যালাবামা, ইন্ডিয়ানা, ইলিনয়তে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু স্থানীয় বাসিন্দা। গৃহহীন বিস্তীর্ণ এলাকার মানুষ।
টর্নেডোর জেরে প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। একাধিক শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে ঝড়ের কারণে। উপড়ে পড়েছে গাছ। ভেঙে পড়েছে বহু বাড়ি। শুক্রবার বিধ্বংসী ঝড়ের পর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে নতুন করে অন্তত ৫০টি টর্নেডো সর্বশক্তি নিয়ে ধেয়ে এসেছে শহরের দিকে। আরকানসাস, আলবামা, ইন্ডিয়ানার মতো অন্তত সাতটি প্রদেশ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত।

Releated Posts

জাপানে মাউন্ট ফুজির কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প, আহত ১০

টোকিও, ২৭ জুন (আইএএনএস): জাপানের ইয়ামানাশি প্রিফেকচার এবং সংলগ্ন এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন সামান্য…

ByByNews Desk Jun 27, 2026

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top