News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে মৃত ২, আহত বহু যাত্রী
Image

উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে মৃত ২, আহত বহু যাত্রী

দেরাদুন, ২ এপ্রিল(হি.স.) : উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনা। প্রচুর যাত্রী নিয়ে মুসৌরি-দেরাদুন রুটের একটি বাস খাদে পড়ে গেলে বহু যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে । এছাড়া আরও তিনজনের অবস্থা আশঙ্কা জনক বলে খবর।

সূত্রের খবর, রবিবার সকালে মুসৌরি থেকে দেরাদুনের দিকে আসছিল বাসটি । তাতে ২০ জন যাত্রী ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্য নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দুই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মুসৌরি-দেহরাদুন রোডে বাস দুর্ঘটনায় দু’জন তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে।’’

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top