News Flash

  • Home
  • দিনের খবর
  • বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতের দক্ষতা, সম্ভাবনা এবং আস্থা প্রদর্শন করে : প্রধানমন্ত্রী
Image

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতের দক্ষতা, সম্ভাবনা এবং আস্থা প্রদর্শন করে : প্রধানমন্ত্রী

ভোপাল, ১ এপ্রিল (হি.স.): ভোপাল-নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে ভোপালের রাণী কমলাপতি স্টেশন থেকে ভোপাল- নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসেরও যাত্রা সূচনা করেন প্রধানমন্ত্রী। এটি হল ভারতের ১১তম বন্দে ভারত এক্সপ্রেস। এদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করার পর প্রধানমন্ত্রী বলেছেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতের দক্ষতা, সম্ভাবনা এবং আস্থা প্রদর্শন করে।প্রধানমন্ত্রীর কথায়, পূর্ববর্তী সরকারগুলি জনসাধারণের তোষণে ব্যস্ত ছিল। কিন্তু এই সরকার জনগণের চাহিদা ও আকাঙ্খা পূরণে নিবেদিত। তিনি বলেছেন, বন্দে ভারত ট্রেন প্রযুক্তিগতভাবে উন্নত, পরিষ্কার এবং সময়মত। টিকিট কালোবাজারি করার কোনও উদাহরণ নেই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top