News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ পাতিয়ালা জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু
Image

আজ পাতিয়ালা জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু

চণ্ডীগড়, ১ এপ্রিল(হি.স.) : আজ শনিবার মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় দেড় মাস আগেই জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যো‍ৎ সিং সিধু। জেলের অন্দরে সুবোধ বালকের মতো আচরণ করায় এবং সব নিয়ম মেনে চলায় মেয়াদ শেষের প্রায় দেড় মাস আগেই মুক্তি দেওয়া হচ্ছে তাঁকে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির টুইটার হ্যান্ডেল থেকে ওই জেল মুক্তির কথা জানানো হয়েছে।প্রায় সাড়ে তিন দশক আগে ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে ত‍ৎকালীন জাতীয় দলের ক্রিকেটার সিধুর সঙ্গে পাতিয়ালার বাসিন্দা গুরুনাম সিংয়ের বচসা বাঁধে। বচসা চলাকালীন আচমকাই গুরুনাম সিংকে জোরে ধাক্কা এবং ঘুষি মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় সিধুর বিরুদ্ধে। জাতীয় দলের ক্রিকেটারকে কঠোর সাজা দেওয়ার দাবি জানায় নিহতের পরিবাররা। দীর্ঘ আইন লড়াই শেষে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট নভজ্যোত সিং সিধুকে এক হাজার টাকা জরিমানা করে।

ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। গত বছর দেশের শীর্ষ আদালত এক বছর জেলের সাজা শোনায় প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে। সুপ্রিম কোর্টের নির্দেশে পাতিয়ালা জেলে আত্মসমর্পণ করেন সিধু। ঘোষিত সাজার মেয়াদ অনুযায়ী তাঁর ১৬ মে পর্যন্ত জেলে থাকার কথা। কিন্তু দেড় মাস আগেই পাতিয়ালার জেল থেকে মুক্তি পেতে চলেছেন কংগ্রেস নেতা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top