News Flash

  • Home
  • দেশ
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই হাওড়ায় হিংসা ছড়িয়েছে: গিরিরাজ সিং
Image

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই হাওড়ায় হিংসা ছড়িয়েছে: গিরিরাজ সিং

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : শ্রী রামনবমীকে কেন্দ্র করে হাওড়া হিংসার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং । শুক্রবার তিনি বলেন, ‘দেশ ওকে মাফ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লাল কার্পেট বিছিয়ে রেখেছেন। গতবারও হিংসা হয়েছিল। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে হিংসা হয়েছে’।

কেন্দ্রীয় বিজেপির অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য বলেন, ‘এই হিংসার জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী। যখন প্রশাসনেকে নির্দেশ দেওয়া দরকার ছিল, তখন উনি রাজনীতি করছিলেন। উনি ভুলে গিয়েছেন, হিন্দুরাও নবরাত্রির উপবাস পালন করছে। ওর তোষণের রাজনীতি এই হিংসার জন্য সরাসরি দায়ী’।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘ভোট পরবর্তী হিংসা এখন পশ্চিমবঙ্গে স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে। রাম নবমীর মিছিলেও হামলা হচ্ছে। এমনকী সাংবাদিকরাও ছাড় পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণেই এই ধরণের হিংসার ঘটনা ঘটে চলেছে।’

Releated Posts

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026

মমতার চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় ৩ চিকিৎসককে আইনি নোটিস

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় রোগী-চিকিৎসক গোপনীয়তা লঙ্ঘনের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top