News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহরমপুরে ডিআই অফিসের দুই কর্মী গ্রেফতার
Image

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহরমপুরে ডিআই অফিসের দুই কর্মী গ্রেফতার

বহরমপুর, ৩১ মার্চ (হি.স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন ডি আই সহ গ্রেফতার হন তিনজন মুর্শিদাবাদে। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে শুক্রবার ফের সিআইডি টিম বহরমপুর ডি আই অফিসে প্রবেশ করে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারিকে অনেক আগেই গ্রেফতার করে সিআইডি।

শুক্রবার সি আই ডি টিম ডি আই অফিসের বর্তমান ডিআই অমর শীল সহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বহরমপুর সিআইডি অফিসে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ডিআই অফিসের দুই কর্মী অঞ্জনা মজুমদার ও নিত্য গোপাল মাঝিকে।
এছাড়াও কলকাতা থেকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের প্রাক্তন ডি আই পূরবী দে বিশ্বাসকে। অঞ্জনা মজুমদার এবং নৃত্য গোপাল মাঝিকে শারীরিক পরীক্ষার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তারপর নিয়ে যাওয়া হয় বহরমপুর থানায়।

Releated Posts

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026

মমতার চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় ৩ চিকিৎসককে আইনি নোটিস

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় রোগী-চিকিৎসক গোপনীয়তা লঙ্ঘনের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top