News Flash

Image

টাকারজলায় দুটি বাইকের সংঘর্ষে আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷  টাকারজলা সরঞ্জয় সর্দার পাড়া সংলগ্ণ  সড়কে দুটি বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন৷ একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ শুক্রবার সরজিৎ দাস, বাড়ি বিশালগড় নমঃপাড়া, জামির হোসেন, জম্পুইজলা থেকে রংয়ের কাজ করে বাইক নিয়ে বিশালগড় আসার পথে টাকারজলা সরঞ্জয় সর্দারপাড়া ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাইক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুটি বাইকের সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যান উল্টো দিক থেকে আসা বাইক চালক সুবিরন দেববর্মা সহ সুরজিৎ দাস ও জামির হোসেন ডাক৷ আহতদের উদ্ধার করে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন টাকারজলা অগ্ণি নির্বাপক দপ্তরে কর্মীরা৷ টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসার পর তিনজন আহতদের মধ্যে সুবিরন দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top