News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাসন্তী পূজার দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
Image

বাসন্তী পূজার দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ সিঁদুর খেলা, একটি বাংলা হিন্দু ঐতিহ্য৷ যেখানে দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর মাখিয়ে একাত্মতা প্রকাশ করেন৷ শুক্রবার ছিল বাসন্তী পূজার দশমী৷ বাসন্তী পূজার দশমী পুজা শেষে মণ্ডপে মণ্ডপে মহিলারা মাকে বিদায় জানানোর পাশাপাশি বরণ করে নেন৷ মূলত পূজা শেষে বিজয়া দশমীর দিনে বিবাহিত হিন্দু নারীরা দেবী দুর্গার সিঁথিতে ও পায়ের উপর সিঁদুর দান করে এবং তাকে মিষ্টি খাইয়ে দেন৷  এরপর নিজেরাও একে অপরকে সিঁদুর মাখিয়ে খেলায় মেতে ওঠেন৷ মূলত পরিবার পরিজনের মঙ্গলকামনার পাশাপাশি রাজ্যের মঙ্গলার্থে এই আচার অনুষ্ঠান করেন বিবাহিত মহিলারা৷ রাজধানীর প্রান্তিক ক্লাবে ১৩ বছর যাবত মহিলারা বাসন্তী পূজার আয়োজন করে আসছেন৷ দশমীর দিনে সকলে মিলে মেতে ওঠেন সিঁদুর খেলায়৷ সবাইকে যেন সুখ , শান্তি , সম্প্রীতি  প্রদান করেন তার প্রার্থনা করেন মহিলারা৷
 ষষ্ঠী থেকে নবমী চার দিন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটিয়ে শুক্রবার বিজয়া দশমীর দিনে ভারাক্রান্ত ধর্মপ্রাণ মানুষজন৷ এদিন দুর্গা বাড়িতে যাবতীয় নিয়ম মেনে মায়ের দশমী পূজা অনুষ্ঠিত হয়৷  শুক্রবার সকালে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গাবাড়ি মন্দিরে দশমী পূজা অনুষ্ঠিত হয়৷ দশমী পূজার সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের মন ভারাক্রান্ত৷ কেননা চারদিন মায়ের পুজো করে আনন্দে উল্লাসে কাটিয়েছেন সকলের৷ আজ মা ফিরে যাবেন৷ ধর্মীয় রীতিনীতি মেনে শুক্রবার সকালে দুর্গা বাড়িতে দশমী পূজা অনুষ্ঠিত হয়৷ দশমী পূজার পরেই নিয়ম অনুযায়ী ঘট চলে যায় সরকারি হেফাজতে৷ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় দশমী যাত্রা৷  পুরোহিত জানিয়েছেন সন্ধ্যা সাড়ে ছয়টায় মায়ের প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে মন্দির থেকে বের করা হয়৷ সেখান থেকে নিয়ে যাওয়া হয় দশমি ঘাটে৷ আগামীর আহ্বান জানিয়ে প্রতিমা নিরঞ্জন এর মধ্য দিয়ে সমাপ্ত হল পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজা৷

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top