News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাওড়ায় সাংবাদিক আক্রান্ত, কড়া প্রতিক্রিয়া বিজেপি-র
Image

হাওড়ায় সাংবাদিক আক্রান্ত, কড়া প্রতিক্রিয়া বিজেপি-র

কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : হাওড়ায় দাঙ্গার খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।

দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালব্য সংশ্লিষ্ট আহত সাংবাদিকের ছবি-সহ টুইটারে লিখেছেন, “টাইমস নাউ নবভারতের রিপোর্টার কুন্দন সিং হাওড়ায় দাঙ্গার খবর নিতে গিয়ে টিএমসি গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন। এটি একটি সুপরিকল্পিত আক্রমণ। শুধু রামনবমী শোভাযাত্রা নয়, দাঙ্গার খবর নিতে যাওয়া প্রচারমাধ্যমও আক্রান্ত হল। জনতা, রাজনৈতিক সুরক্ষার আশ্বাস দিয়েছে, দায়মুক্তির সাথে কাজ করছে।”

দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার ‘পশ্চিমবঙ্গে আক্রান্ত গণতন্ত্র’ শিরোনামে টুইটারে লিখেছেন, “রাম নবমীর খবর কভার করতে যাওয়া টাইমস নাউয়ের সাংবাদিককে গাড়ি থেকে বার করে মারা হয়েছে আজ, গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই সব ঘটনা থানার সামনে ঘটলেও পুলিশ আগাগোড়া নিষ্ক্রিয় ছিল।

সাধারণ মানুষ, পুলিশ, দুধের শিশু, বৃদ্ধ, মহিলা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক কেউ সুরক্ষিত নয় এই রাজ্যে।” গাড়ি ভাঙচুরের ছবিও দিয়েছেন দিলীপবাবু।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top