News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম
Image

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম

কলকাতা, ৩০ মার্চ (হি.স.) : কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করলেও কেন্দ্রের তরফে বৃহস্পতিবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকেই তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কাজ শুরু করবেন। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সেই পদেই নিযুক্ত হবেন তিনি।

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ২০২১ সালের ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন । অন্যদিকে, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের জায়গায় তাঁর নাম স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করা হলেও তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবেই দায়িত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

হরিয়ানার বাহাদুরগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত

নয়াদিল্লি, ৫ জুলাই: হরিয়ানার বাহাদুরগড়ের বালাউর বাইপাসের কাছে রবিবার হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল…

ByByNews Desk Jul 5, 2026

ফ্রান্সে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে ভাষণ নির্মলা সীতারামনের, ভারতীয় বিজ্ঞানী ও প্রকৌশলীদের ভূয়সী প্রশংসা

প্যারিস/নয়াদিল্লি, ৫ জুলাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফ্রান্সে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে ভাষণ দিয়ে তাঁদের ভারতের ‘সফট পাওয়ার’, আন্তর্জাতিক…

ByByNews Desk Jul 5, 2026

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top