News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের ইন্দোরে ধসে পড়ল মন্দিরের সোপান; নিরাপদে উদ্ধার ১০, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শিবরাজ
Image

মধ্যপ্রদেশের ইন্দোরে ধসে পড়ল মন্দিরের সোপান; নিরাপদে উদ্ধার ১০, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শিবরাজ

ইন্দোর, ৩০ মার্চ (হি.স.): রামনবমীতে মারাত্মক ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের ইন্দোরে। বৃহস্পতিবার ইন্দোরের প্যাটেল নগর এলাকায় একটি মন্দিরের সোপান ধসে পড়ে। এই ঘটনায় অনেকেই চাপা পড়ে যান, তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে নিরাপদে। ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে ঘটনাটি ঘটেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। উদ্ধার অভিযান চলছে। ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ৯ জন আটকে রয়েছেন, তাঁদেরও উদ্ধার করা হবে”

পুলিশ জানিয়েছে, রামনবমী উপলক্ষ্যে বৃহস্পতিবার ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল খুব বেশি। ভক্তদের ভিড়ের মধ্যেই মন্দিরের সোপান ধসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ, এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গোটা ঘটনার দিকে নজর রাখছেন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top