News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত রামনবমী, বিভিন্ন মন্দিরে ভক্তদের পূজার্চনা
Image

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত রামনবমী, বিভিন্ন মন্দিরে ভক্তদের পূজার্চনা

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে রামনবমী। বৃহস্পতিবার চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথি, আজকের এই পুণ্য তিথিতে গোটা দেশে পালন করা হয় রামনবমী। শাস্ত্র মতে এই সময়ে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল। এই শুভ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ অন্যান্য নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “রাম নবমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। ত্যাগ, তপস্যা, সংযম ও সংকল্পের উপর ভিত্তিশীল মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জীবন প্রতিটি যুগে মানবতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

রামনবমীর সকালে ভক্তদের ভিড় দেখা গিয়েছে দেশের বিভিন্ন মন্দিরে। রামনবমীর পবিত্র মুহূর্তে ওডিশার ভুবনেশ্বরে ভগবান লিঙ্গরাজের ‘রুকুনা রথযাত্রা’-তে ভক্তরা অংশ নেন। পাটনার মহাবীর মন্দিরে এদিন সকালে ভক্তদের ঢল নামে। গুয়াহাটির কামাখ্যা মন্দিরেও পুণ্যার্থীরা এদিন সকালে পুজো দেন। দিল্লির বিভিন্ন মন্দিরেও রাম নবমী উপলক্ষ্যে চলে পূজার্চনা। বারাণসী এবং অযোধ্যাতেও ভগবান রামের পূজার্চনা করা হয় এদিন।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top