News Flash

  • Home
  • বিদেশ
  • ফুসফুসে সংক্রমণে অসুস্থ পোপ ফ্রান্সিস; শ্বাস নিতে হচ্ছে কষ্ট! চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে
Image

ফুসফুসে সংক্রমণে অসুস্থ পোপ ফ্রান্সিস; শ্বাস নিতে হচ্ছে কষ্ট! চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে

ভ্যাটিকান সিটি, ৩০ মার্চ (হি.স.); ফুসফুসে সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন পোপ ফ্রান্সিস। বিগত কিছু দিন ধরে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল পোপ ফ্রান্সিসের, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৬ বছর বয়সী ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এই ধর্মগুরুকে। ইতালির রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে মেডিক্যাল থেরাপির জন্য কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে তাঁকে।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কিছু দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। তবে তাঁর করোনা হয়নি। শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পোপ ফ্রান্সিস। প্রসঙ্গত, পোপের জন্য বছরের এই সময়টা খুবই ব্যস্ততম। এই সময়ে তাঁর অনেকগুলি পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। চলতি সপ্তাহে ইস্টার সানডে। পরের সপ্তাহে হলি উইক ও ইস্টার উদযাপন। এপ্রিলের শেষের দিকে তাঁর হাঙ্গেরি সফরের কথা রয়েছে।

Releated Posts

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০; বাংলাদেশে তীব্র নিন্দা

ঢাকা, ৬ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও পড়ুয়াদের উপর হামলার ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-তানজানিয়া সংসদীয় সহযোগিতা আরও গভীর করার আলোচনা

দার এস সালাম, ৬ অক্টোবর (আইএএনএস): তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারত ও তানজানিয়া…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-কোত দিভোয়ার সহযোগিতা জোরদারে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব

আবিদজান, ৬ অক্টোবর (আইএএনএস): দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Oct 6, 2026

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top