News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ৩,০১৬; সক্রিয় রোগী বেড়ে ১৩,৫০৯, মৃত্যু ১৪ জনের
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ৩,০১৬; সক্রিয় রোগী বেড়ে ১৩,৫০৯, মৃত্যু ১৪ জনের

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ একধাক্কায় ৩ হাজারের গন্ডি ছাড়িয়ে গেল, একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩,০১৬ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১৪ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৩,৫০৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,১২,৬৯২-তে পৌঁছেছে। ১৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮৬২-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬৮,৩২১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৫ হাজার ৭৮৪ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,৯২,৪৮১। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ মার্চ সারা দিনে ভারতে ১,১০,৫২২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top